
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি):
চট্টগ্রাম সফরের শেষ পর্যায়ে গতকাল রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম নগরীর ৫ তারকা হোটেল রেড়িসন ব্লু ‘র মেজবান হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক সভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির যে সব নেতা-কর্মী রাজপথে নির্যাতিত হয়ে ত্যাগ স্বীকার করেছেন সেইসব নেতা-কর্মীদের আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল মূল্যায়ন করবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সাংসদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদসহ চট্টগ্রাম বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সাত শতাধিক ডেলিগেট কার্ডধারী নেতা-কর্মী।