1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন: প্রশিক্ষণ সনদ পেলেন স্টাফ রিপোর্টার শফিকুল বারী।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

​সংবাদ সংগ্রহে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘ঘোষণা’ (ডিএফপি তালিকাভুক্ত ৩৭ নম্বর)-এর দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে কর্মশালা সম্পন্ন করায় পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারীর হাতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিত্যকলা মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষে এক সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান (টেপা) এবং সহ-সম্পাদক নাজনীন সুলতানা যৌথভাবে স্টাফ রিপোর্টার শফিকুল বারীর হাতে এই প্রশিক্ষণ সনদ তুলে দেন।

​উক্ত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল, তথ্যের সঠিকতা যাচাই-বাছাই, পেশাগত নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং সমসাময়িক সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

​সনদ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় স্টাফ রিপোর্টার শফিকুল বারী বলেন, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ একজন সংবাদকর্মীর পেশাগত দক্ষতা ও কর্মক্ষেত্রের দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়।

ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।

​অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান (টেপা), সহ-সম্পাদক নাজনীন সুলতানা এবং নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম প্রশিক্ষণে অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক, সত্যনিষ্ঠ ও সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান প্রতিনিধিদের মাঠপর্যায়ে নিরপেক্ষ ও মানসম্মত সাংবাদিকতায় নতুন গতি সঞ্চার করবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট