1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পান্ডারগাঁও ইউনিয়নে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয়ে হাজী আরশ আলী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৫ নম্বর পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও মুরব্বি হাজী আরশ আলী। আধুনিক, পরিচ্ছন্ন, নান্দনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

হাজী আরশ আলী পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদনগর-মদিনানগর এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী নোয়াব আলীর ছোট ভাই।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাজী আরশ আলী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন ও ভোট নিয়ে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

হাজী আরশ আলী বলেন, “আমি মানুষের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিতে চাই। সাধারণ মানুষ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে পান্ডারগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নান্দনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়নের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানো এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান অঙ্গীকার।”

তিনি বলেন, পান্ডারগাঁও ইউনিয়নের সুবিধাবঞ্চিত, অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা পোষণ করে আসছেন তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নাগরিক সেবা ও সামাজিক নিরাপত্তাসহ জনসাধারণের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাজী আরশ আলী দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। একজন পরিচিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে এলাকায় তাঁর সামাজিক পরিচিতিও রয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর নির্বাচনে অংশগ্রহণের আগ্রহকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

হাজী আরশ আলী বলেন, “নির্বাচন আমার কাছে শুধু একটি পদ পাওয়ার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি সুযোগ। জনগণ আমাকে যোগ্য মনে করে দায়িত্ব দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে চাই।”

তিনি পান্ডারগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট