
মো.শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি
বাঙালি জাতির প্রাণের মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকার আহরান জানানো হয়েছে। মৎস্যজীবীদের সচেতন করতে এবং জেলেদের জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় মুন্সীগঞ্জের একটি উপজেলায় ভিজিএফ (চাল) বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে উপজেলার ইলিশা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ থাকায় সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পায় এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। তাই সরকারের নির্দেশনা মেনে জেলেদের উচিত এ সময় মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা।
এসময় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ন্যায্যমূল্যে ভিজিএফ (চাল) বিতরণ এবং মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন ইউএনও।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহরান জানান তিনি।
আয়োজকরা জানান, মানবিক সংম্বহাতা কর্মসূচির আওতায় ইলিশা উপজেলার মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ (চাল) বিতরণ করা হয়। পাশাপাশি ইলিশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রাম পর্যায়ে সভা, লিফলেট বিতরণ ও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত মৎস্যজীবীরা ইলিশ সংরক্ষণে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।
বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম, সিরাজুল ইসলাম শিপন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় নেত্রী তাছলিমা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মনির হোসেন মৃধা,
আলোচনা সভা শেষে উপজেলার ১০৫০ নিবন্ধিত জেলের প্রত্যেকের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।