
এম এ নোমান,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি কাজী আফরোজা ইসরাত খুকুমণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা আক্তারের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম এ নোমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল ইসলাম বাচ্চু মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল বারেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য দেলোয়ারা আক্তার ডলি, সদস্য ফুল মিয়া, অভিভাবক সদস্য মিতা আক্তার, জামায়াত নেতা ডা. আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম মজুমদার, আবুল খায়ের মজুমদার, তাছলিমা আক্তার, কামরুন নাহার,ফারজানা আক্তার, রোজিনা আক্তার, তাহমিনা আক্তার, কুলছুমা আক্তার, শাহারীন আক্তার,আনিকা তাছলিমা।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে নবগঠিত পরিচালনা কমিটি ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।