1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

উপকূলীয় হাটগুলোতে অস্বাভাবিক হারে বেড়েই চলছে সবজির দাম

সাইফুল ইসলাম সাগর, সিনিয়র রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

সাইফুল ইসলাম সাগর, সিনিয়র রিপোর্টারঃ পটুয়াখালীর উপকূলীয় হাটগুলোতে অস্বাভাবিক হারে বেড়েই চলছে শীতকালীন সবজির দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে সবজির দাম।

৬০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি সবজি। বিক্রেতারা বলছেন মোকামে সবজি বেশি দামে কিনতে হয়। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৮ নবেম্বর) বিকেলে মহিপুর বাজারে কথা হয় ক্রেতা মোঃ খলিলুর রহমানের সাথে। তিনি বলেন, সবজির দাম যে হারে বেড়ছে তা কিনে খাওয়া সম্ভব হচ্ছে না। এমন চলতে থাকলে সাধারণ মানুষের কষ্ট বাড়বে।

ক্রেতা জামাল বলেন, মাংস তো অনেক আগেই ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। শাক-সবজির দাম যে হারে বাড়ছে তা কিনে খাওয়া সম্ভব হচ্ছে না।

“বাবা আমি অসহায়, মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে চাউল-ডাল কিনে খাই। তরি তরকারির দাম বেশি আমি কেমনে কিনে খাব” এমটাই বলছিলেন ৬০ বছর বয়সী আছিয়া বেগম।

ক্রেতারা বলেন, বাজার মনিটরিং না থাকায় সবজির দাম অতিরিক্ত বাড়ছে।

সরজমিনে সবজির বাজার ঘুরে দেখা গেছে, টমেটো :১৩০টাকা, গাজর :১২০টাকা, করলা:১০০টাকা,বেগুন:৮০টাকা,সিম:৮০টাকা,ওলকপি:৭০টাকা,ফুলকপি :৭০টাকা,বাঁধাকপি: ৬০টাকা,মুলা:৪০টাকা,লালশাক :৬০টাকা,মিষ্টি কুমড়া :৪০টাকা,শসা:৬০টাকা,পটোল:৬০টাকা,বরবটি :৫০টাকা প্রতি কেজি এবং লাউ আকারবেদে ৫০-৭০টাকা প্রতি পিস দরে বিক্রি করা হচ্ছে।

সবজি বিক্রেতা কালাম মিয়া বলেন, প্রকারভেদে বিভিন্ন সবজির দাম বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি শীতকালীন সবজির দাম বৃদ্ধি পেয়েছে বেশি।

অন্য বিক্রেতা মামুন বলেন, সবজির দাম বেশি শুনে অনেক ক্রেতাই ঘুরে চলে যাচ্ছেন সবজি না কিনে।

লাগামহীন সবজি বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি নেই, অভিযোগ ব্যবসায়ীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট