1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শেরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিএনপির আহবায়ক আলহাজ মোঃ হযরত আলী  

জহুরুল ইসলাম জপি(স্টাফ রিপোর্টার )
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

জহুরুল ইসলাম জপি(স্টাফ রিপোর্টার ): শেরপুর জেলার সার্বিক উন্নয়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের কাছেও সহযোগিতা চাইলেন জেলা বিএনপির নব গঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। শুক্রবার রাতে নিজ বাসভবনে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর শেরপুর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বাংলাদেশের ৬৩ জেলায় উন্নয়ন হলেও অন্য সব জেলার থেকে উন্নয়ন থেকে পিছিয়ে আছে শেরপুর। আমাদের এ অবহেলিত জেলাকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতার প্রয়োজন।

হযরত আলী আরো বলেন, সব উন্নতির আগে আমাদের মানসিক উন্নতির প্রয়োজন। মানসিক উন্নতি ছাড়া কোনো উন্নয়নই সম্ভব নয়। এখানকার বেশ কিছু সমস্যা রয়েছে। জেলাবাসীর প্রানের দাবী রেলপথ, মেডিক্যাল কলেজ সহ নানা সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। শেরপুর সদর উপজেলাকে সমৃদ্ধ করতে আপনারা লেখালেখি ও বিভিন্ন দাবি-দাওয়া তুলে এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। এসব লেখালেখি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।’

তিনি সাংবাদিকদের আরো বলেন, তৃণমূলকে সুসংগঠিত করার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা গণতান্ত্রিক উপায়ে সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গুলো করবো। যাতে করে যোগ্যরা মূল্যায়িত হন। শেরপুর থেকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত, দখল বাজ মুক্ত সুন্দর শেরপুর গড়তে প্রশাসনসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আওয়াল চৌধুরী, বিএনপি নেতা এডভোকেট সামিউল ইসলাম আতাহার, মামুনুর রশীদ পলাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট