1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অপরিচ্ছন্ন খাবার তৈরির অপরাধে ২ রেস্টুরেন্ট ব্যবসায়ীকে জরিমানা

জহুরুল ইসলাম জপি(স্টাফ রিপোর্টার) 
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

জহুরুল ইসলাম জপি(স্টাফ রিপোর্টার): শেরপুরের শ্রীবরদীতে  অপরিচ্ছন্ন খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) দুপুরে শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।

এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে অপরিচ্ছন্ন খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে ২ রেস্টুরেন্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাহিদুল হক বলেন,

অপরিচ্ছন্ন খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে ২ রেস্টুরেন্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে শ্রীবরদী থানা পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট