1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে শ্রীপুরে স্টেশন সংলগ্ন মা ও শিশুসন্তান ট্রে’নের নিচে ঝাপ দিয়ে আত্মাহত্যা। 

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ): গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তান নিয়ে মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মৃত্যু হয়েছে মায়ের। এ সময় গুরুতর আহত হয়েছেন ১১ মাস বয়সী শিশু সন্তান।

নিহত মহিলার নাম নাসরিন আক্তার(৩৫) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া নিলফা বাজার গ্রামের এনামুল হকের মেয়ে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯:৩০ মিনিটের দিকে উপজেলা সাতখামাইর বাজার রেললাইন ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, সকাল ৯:৩০ মিনিটের দিকে সাতখামাইর রেলস্টেশনে প্লাটফর্ম থেকে ১থেকে ২শ গজ উত্তরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মোহুয়া এক্সপ্রেস এর সামনে মহিলা টি তার ১১ মাসের বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করার জন্য ট্রেনের সামনে এসে ঝাপ দেয়।

পরবর্তীতে ঘটনাস্থলে মহিলাটি মৃত্যুবরণ করেন। তার সাথে থাকা কন্যা শিশুটি গুরুতর আহত হয়। আশে-পাশের স্থানীয় লোকজন মহিলাটার সঙ্গে থাকা শিশুসন্তানকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে এসেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান,

সকাল সাড়ে ৯ :৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মোহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে ১১ মাস বয়সী মেয়ে সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই নারী। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

স্টেশন মাষ্টার আরো বলেন, উক্ত ঘটনাটি শ্রীপুর থানায় জানানো হয়েছে পরর্বতীতে এই বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট