1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শেরপুরে ২১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যাবসায়ী আটক!

জহুরুল ইসলাম জপি(স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

জহুরুল ইসলাম জপি(স্টাফ রিপোর্টার): শেরপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রোববার ৮ ডিসেম্বর ভোররাতে নকলা উপজেলার শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে মো. নয়ন (২২), তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে মো. রাছেল (২৪) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)।

 আজ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের নকলা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের খবর পেয়ে আমরা এই তল্লাশি চালাই এবং একটি সিএনজি থেকে ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট উদ্ধার করি। সেইসাথে মাদকদ্রব্য পরিবহন ও বিক্রির সাথে জড়িত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাচার করে এই গাঁজা শেরপুরে বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট