1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

আজহারী দেশকে শুভ কামনা জানিয়ে বলেন, ‘আমার প্রিয় দেশের জন্য শুভকামনা

ডেক্স নিউজ:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: দীর্ঘ এক যুগ পর নতুন করে যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। আওয়ামী সরকার ১০ দিনের অজুহাতে পত্রিকাটি বন্ধ করে রাখে, যা পরিণত হয় দীর্ঘ নিষেধাজ্ঞায়। দীর্ঘ প্রতীক্ষার পর পাঠকরা আবারও পেয়েছেন তাদের প্রিয় পত্রিকাটি, যা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার প্রতিশ্রুতি নিয়ে প্রকাশিত হয়েছে।

২২ ডিসেম্বর গভীর রাতে প্রেস থেকে প্রকাশিত আমার দেশ পত্রিকা স্বাধীন মত প্রকাশের নতুন বার্তা নিয়ে হাজির হয়। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে শুরু হয় এই পুনর্জাগরণ।

পত্রিকার প্রথম দিনেই পাঠকদের মধ্যে ছিল দারুণ উচ্ছ্বাস। বহুজন ছুটে যান পত্রিকা স্টলে কপি সংগ্রহ করতে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বিক্রেতাদের কাছে বাড়তি কপির অনুরোধ জানান তারা।

পত্রিকার নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে বরেণ্য ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী এক স্ট্যাটাসে লেখেন, “ফ্যাসিবাদের কালো থাবায় বন্দি ‘আমার দেশ’ আজ মুক্ত। এগিয়ে চলুক নির্ভয়ে, সত্যের সন্ধানে। দুআ ও শুভকামনা নিরন্তর।”

পত্রিকা প্রকাশের পর আমার দেশ কার্যালয়ে ভিড় করেন শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা। সেখানে পত্রিকার অনলাইন সংস্করণের উদ্বোধনও করা হয়। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাসহ আরও অনেকে। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানান, আমার দেশ পূর্বের মতোই সত্যের পক্ষে আপসহীন থাকবে এবং জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

২০০৪ সালে যাত্রা শুরু করা আমার দেশ ২০১৩ সালের ১১ এপ্রিল আওয়ামী সরকারের নির্দেশে বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫ বছরের নির্বাসন শেষে মাহমুদুর রহমান দেশে ফিরে পত্রিকাটির পুনঃপ্রকাশ নিশ্চিত করেন। এবার তারা সত্যের সন্ধানে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট