1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান কাসেম মিলিটারী ফিরে পেলেন প্রশাসনিক ক্ষমতা

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

মুহাম্মদ হাবিব (চরফ্যাশন উপজেলা প্রতিনিধি) : ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় দীর্ঘ প্রায় ৫মাস পর হাইকোর্টের রায়ে চরফ্যাশনের ২নং আছলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাসেম মিলিটারী প্রশাসনিক ক্ষমতা ফিরে পাওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এমন সংবাদে পুরো এলাকা আলোচনার ঝড় উঠেছে এবং সাধারণ মানুষ তার প্রশাসনিক ক্ষমতা ফিরে পাওয়ায় প্রাণভরে দোয়া করছেন।গত ৫ আগস্টে আ’লীগ সরকার পতনের পরপরই ইউপি চেয়ারম্যানেরা আত্মগোপনে চলে যায়। জেলা প্রশাসকের জারি করা প্রজ্ঞাপন তিন মাসের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দদেরকে দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা চলছে।এদিকে আনারস প্রতিকে নির্বাচিত ২নং আছলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিলিটারীর করা এক রীট পিটিশনের জনগনের ভোটে বিজয় হয়ে নির্বাচিত হয়ে কেন পদ থেকে সরে যেতে হবে জানতে চেয়ে উচ্চ আদালতে এক রীট পিটিশন দাখিল করেন। বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক’ ফাহমিদা কাদের ও মুবিনা আচাফ এর বেঞ্চে গত বুধবার(১৮ডিসেম্বর) তাকে পূণরায় ইউপি চেয়ারম্যান হিসেবে বহাল রাখার নির্দেশ প্রদান করেন। সেই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সহকারী সচিব ইউপি শাখা ভোলা জেলা প্রশাসক চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)কে রুল জারি করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশনা শারমিন মিথি বলেন, আমরা এখনো চিঠি হাতে পাইনি, পেলে তার পরিষদের কাজের স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট