1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ৬ খুচরা বিক্রেতার বরাদ্দ বন্ধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

 

সার বিক্রিতে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিন ইউনিয়নের ছয়জন খুচরা সার বিক্রেতার সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের খুচরা সার বিক্রেতা আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম ও জাহিদুল ইসলামের সার বরাদ্দ বন্ধ করা হয়েছে।

 

এ ছাড়া ব্রহ্মগাছা ইউনিয়নের খুচরা সার বিক্রেতা হাবিবুর রহমানের অধীনে থাকা মো. আব্দুল মমিন এবং ধানগড়া ইউনিয়নের খুচরা সার বিক্রেতা জাফর ইকবাল খান রিপনের অধীনে থাকা সুমন আহমেদের সার বরাদ্দও বন্ধ রাখা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম বলেন, সার বিক্রিতে অনিয়মের অভিযোগের পর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ছয়জন খুচরা সার বিক্রেতার সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

 

তিনি আরও বলেন, এসব খুচরা সার বিক্রেতার আওতাধীন কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট