1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ডিজিটাল বাংলাদেশ বাইরে ফিটফাট, ভেতরে ‘সদরঘাট’

মোঃ সফিউল আলম, (অনলাইন রিপোর্টার, দিনাজপুর)
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মোঃ সফিউল আলম, (অনলাইন রিপোর্টার, দিনাজপুর) ডিজিটাল বাংলাদেশ ধারণাটি ২০০৮ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তখন সরকার তাদের নির্বাচনী ইশতেহারে “ডিজিটাল বাংলাদেশ গড়ার” প্রতিশ্রুতি দেয়। তবে বাস্তবে, ডিজিটাল সেবা, ই-গভর্নমেন্ট, অনলাইন শিক্ষা, ই-কমার্স এবং অন্যান্য ডিজিটাল উদ্যোগগুলি শুধুমাত্র নামেই পূর্ণতা পেয়েছে, বাস্তবতায় কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ভবনের চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়।

এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য প্রয়োজন ছিল অগ্নি-প্রতিরোধী নকশা, অগ্নি-সনাক্তকরণ ও অ্যালার্ম ব্যবস্থা, অগ্নি-নির্বাপক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত কর্মীদের। ভবনের কাঠামোয় অগ্নি-প্রতিরোধী উপকরণ, স্মোক ডিটেক্টর, হিট সেন্সর, এবং অ্যালার্ম সিস্টেমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা দরকার ছিল। এর পাশাপাশি, ফায়ার এক্সিট, ইভাকুয়েশন রুট এবং অগ্নি-নিরাপত্তা পরিকল্পনার সঠিক বাস্তবায়ন প্রয়োজন ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে, পূর্বের তদন্ত কমিটিগুলোর ফলাফল অনুযায়ী, এটি “শুভঙ্করের ফাঁকি” হতে পারে, এমন আশঙ্কা থেকেই যাচ্ছে।

সচিবালয়ে যাতায়াত-পাশ ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়, যেখানে কেবল অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারে। এই ব্যবস্থা ডকুমেন্টেশন রেকর্ড রাখতে সহায়ক, যা কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদ রাখে। তবে সচিবালয় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, সরকারের বাস্তবতা এবং কার্যক্রমের দুর্বলতা প্রকাশ করে।

এখানে জনগণ এমন কোন সরকার বা গোষ্ঠী / ব্যক্তির নেতৃত্ব বা কর্তৃত্ব চায় না, যারা তাদের কাছে “জ্ঞান পাপী” হয়ে থাকে—অর্থাৎ, যারা তাদের ক্ষমতা বা পদমর্যাদা ব্যবহারে আত্মসন্তুষ্ট এবং দায়িত্বহীন। বরং তারা এমন একজন নেতাকে চায়, যিনি নির্ভীক, সৎ এবং ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। এমন নেতার পথ অনুসরণ করতে, জনগণ নিজের জীবনও উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকে।

করোনা মহামারি আমাদের শিক্ষা দেয় যে, রিমোট জব কার্যক্রমের মাধ্যমে কর্মজীবনের নমনীয়তা, প্রযুক্তির গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এটি কর্মী উৎপাদনশীলতা বজায় রাখতে সহায়তা করে, অফিসে উপস্থিতির প্রয়োজন কমিয়ে আনে এবং ব্যয় সাশ্রয়ে সহায়তা করে, একে দীর্ঘমেয়াদী মডেল হিসেবে গ্রহণযোগ্য করে তোলে, যা পূর্বে কল্পনাতীত ছিল।

ডিজিটাল নিরাপত্তা এবং কার্যক্রমের মাধ্যমে সরকারের কাজকর্ম আরও সুশৃঙ্খল এবং কার্যকরী করা সম্ভব। এ ক্ষেত্রে ই-নথি বা ডিজিটাল নথি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-নথি ব্যবস্থাপনা সময়, খরচ, এবং নিরাপত্তার দিক থেকে সুবিধাজনক, যা বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক। এটা আগেই ছিল, কিন্তু কার্যকরভাবে প্রয়োগ হয়নি।

এখন সময় এসেছে সর্বস্থরে ই-নথি ব্যবস্থাপনার ব্যবহার নিশ্চিত করার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট