1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল করে বসানো অবৈধ বাজার উচ্ছেদ অভিযান

মোঃ মাহবুবুর রহমান সোহেলস্টাফ রিপোর্টার,গাজীপুর
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

মোঃ মাহবুবুর রহমান সোহেলস্টাফ রিপোর্টার,গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল করে বসানো অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ।

অভিযানে রাস্তার ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে।

আশ পাশের স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ বাজার বসানোর কারণে মহাসড়কে সব সময় যানজট লেগেই থাকত। এতে সড়কপথে যাতায়াতকারী যানবাহনের সাথে সাথে স্থানীয় বাসিন্দাদেরও ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে, স্কুল-কলেজগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষদের চলাচলে বিপত্তি সৃষ্টি হতো।

অভিযানের নেতৃত্ব দেন সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রহিজ উদ্দীন। তিনি জানান, ‘মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে,ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যানজট কমানো সাধারণ মানুষের চলাচলে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।’

অভিযানকালে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় দখলমুক্ত করা স্থানগুলো পর্যবেক্ষণ করা হয়, পুনরায় দখল ঠেকাতে বিশেষ নজরদারির আশ্বাস দেন কর্মকর্তারা।

আশ পাশের স্থানীয় লোকজন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমাদের এলাকায় এ ধরনের অভিযান আরো আগেই প্রয়োজন ছিল। এখন সড়কে যাতায়েত অনেক সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট