1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

খাগড়াছড়িতে অভিনব পদ্ধতিতে ঘরে ঢুকে অর্থ ও স্বর্ণালংকার লুট,গ্রেফতার দুই নারী

 সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি)
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

 সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ি সদর’র মোহাম্মদপুরে লুট হওয়া নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধারসহ দুই লুন্ঠনকারী গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৫টা ৪৫মিনিটে ২জন নারী(লুন্ঠনকারী) বোরকা ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় খাগড়াছড়ি পৌরসভার (০২নং ওয়ার্ড) মোহাম্মদপুরে আনোয়ার হোসেন ঘরের দরজায় এসে  দরজা খোলার জন্য বলে । তখন আনোয়ার হোসেনের  স্ত্রী রাহেনা বেগম(৫৫)  ঘরের দরজা খুলে দেন। দুই লুন্ঠনকারী নারী প্রসাব করার কথা  বলে ঘরের ভিতর টয়লেটে যায়। এই সুযোগে তাদের হাতে হ্যান্ড গ্লাভস পড়িয়া রাহেনা বেগম’কে দুই পা টান দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ঝাঁপিয়ে ধরেন । একপর্যায়ে তারা ওড়না দিয়ে জোর পূর্বক রাহেনা বেগম-কে দুই হাত এবং ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলে এবং এলোপাতারি কিল, ঘুষি মারতে থাকে।

ধারালো চাকু দিয়ে প্রাণে হত্যার ভয় দেখিয়ে আলমারির ভিতরে থাকা জমি বিক্রয় বাবদ নগদ ২লক্ষ ৫০হাজার টাকা গলায় থাকা ০৮ আনা ওজনের ০১টি স্বর্ণের চেইন এবং ০১টি স্বর্ণের নাকফুল লুন্ঠন করে ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে স্থানীয়দের  সহায়তায় ঘটনায় জড়িত পারুল বেগম(৩৬) ও মুক্তা আক্তার(২১) নামে দুইজন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

আটককৃত লুন্ঠনকারীর কাছ থেকে লুট করা নগদ ১৮হাজার টাকা,ছিনতাই কাজে ব্যবহৃত হ্যান্ড গ্লাভস,মাস্ক,দুইটি বোরকা ও হিজাব ক্যাপ জব্দ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল বাতেন মৃধা জানান ভুক্তভোগীর স্বামী আনোয়ার হোসেন বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট