1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি নির্বাচন করা হয়েছে।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রিজভীল ইসলাম জীবননগর ( চুয়াডাঙ্গা) :


আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আর্তমানবতার সেবার মহান ব্রত নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশন-এর ২০২৬-২৭ অর্থ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মা পরবর্তী সময়ে গ্রামের যুব সমাজের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে এই কমিটি নির্বাচন করা হয়।
২০২২ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি প্রতি বছর রমজান মাসের প্রথম শুক্রবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করে থাকে। প্রথা অনুযায়ী, প্রথম রমজানে বিদায়ী কমিটির মেয়াদ শেষ হয় এবং পরবর্তী শুক্রবারে সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়।

সেই ধারাবাহিকতায় ২০২৬-২৭ মেয়াদে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শামীম রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি সোহানুর রহমান লিফাত।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ বিদ্যুৎ মিয়া,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জীবন মিয়া,
ক্যাশিয়ার মোঃ ফরিদ মিয়া,
সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ আলী এবং
যুগ্ম সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান
প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ ইব্রাহিম খলিল যুগ্ম প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাকিব।
ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ ইকরাম ও মোঃ জিহাদ সাংস্কৃতিক সম্পাদক সালেকিন মিয়া ও রিকন মিয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশন কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং এলাকার যুব সমাজকে সাথে নিয়ে সামাজিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২২ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসা এই সংগঠনটি আগামীতেও গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নতুনপাড়া গ্রামে বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট