1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে দলীয় পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে বীরগঞ্জ উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা, পৌরসভা, প্রকৌশলী অফিস, শিক্ষা অফিস, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট