1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কচুয়ায় রেড রিলেশন যুব সমাজকল্যাণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:


পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেছে রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা।

সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ, যা রমজান মাসে দরিদ্র পরিবারগুলোর জন্য বিশেষ সহায়ক হবে বলে জানান আয়োজকরা।

এ সময় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “এটি কোনো দান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আপনাদের রিজিক। আমরা শুধু উছিলা মাত্র।” এমন মানবিক বক্তব্যে উপস্থিতদের মাঝে ভিন্নমাত্রার অনুভূতির সৃষ্টি হয়।

সংগঠনের সভাপতি রিজওয়ান পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য ফয়সাল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক হোসেন পাটোয়ারী।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজিত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক আবু সুফিয়ান মুন্সী, সদস্য শাহ ইমরান, শাহ আলম, সাগর, নাফিসসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
তারা সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রেড রিলেশন সংস্থার মানবিক ভূমিকার প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট