1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় হামলা-ভাঙচুর আহত ২ শ্রমিক

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দাবি আদায়ের আন্দোলনে কামরাঙ্গাচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকরা অন্য শ্রমিকদের সঙ্গে যোগ না দেওয়ায় অপর কারখানার শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টসের কারখানায় হামলা ও ভাঙচুর করা হয়েছে।
আজ বুধবার বেলা ৯.টায় আন্দোলনে কারখানাটির শ্রমিকেরা যোগ দেননি।
এর জের ধরে অন্য কারখানার শ্রমিকেরা ওই কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ১১.টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায়। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।

ওই ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন। ওই ঘটনার পর আজ আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানান, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ওই সময় তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা আশপাশের কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দেওয়ার দাবি জানান। এ সময় শ্রমিকেরা কামরাঙ্গিরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানায়। কিন্তু শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বহিরাগত শ্রমিকেরা চলে যান।

ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল সাড়ে ৯.টার দিকে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালান।
তাঁরা প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কারখানার গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র, যানবাহন ভাঙচুর করেন।
খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন।

তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। কারখানায় হামলা–ভাঙচুরের ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন।
গতকাল বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়েছিল।
এর জেরে আজ এটিএস কারখানাসহ অন্য বহিরাগত শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা চালিয়েছেন। প্রতিহত করতে গেলে আমাদের ওপরও হামলা হয়। পরে তাঁরা গেট ভেঙে ভেতরে ঢোকেন। কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহাম্মেদ। গাজীপুর শিল্প পুলিশ-২–এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।
ওই ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে। কারখানা খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ প্রথম আলোকে বলেন।
হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এর সঙ্গে আরও নানা ধরনের কারণও থাকতে পারে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন।
মঙ্গলবার শ্রমিকেরা আন্দোলন করেন। ওই শ্রমিকদের সঙ্গে ল্যাভেন্ডার গার্মেন্টসের শ্রমিকেরা যোগ দেননি।
এ কারণে আজ বহিরাগত শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। কারখানায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট