1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুর টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

মোঃ মাহবুবুর রহমান সোহেল ( স্টাফ রিপোর্টার )
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

মোঃ মাহবুবুর রহমান সোহেল ( স্টাফ রিপোর্টার ) গাজীপুরে টঙ্গীতে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে টঙ্গীর পাগাড় টেকপাড়া নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন গাইবান্ধা জেলা সদরের ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পাগাড় এলাকার জনৈক সোহেলের ভাড়া বাসার (মেসে) একটি কক্ষে থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সারোয়ার পেশায় একজন দিনমজুর ছিলেন। গত কয়েক মাস আগে বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকবার পাওনা টাকা চাইলে বন্ধু ওমর ফারুক টাকা পরিশোধ করেননি। বুধবার রাতে ফের পাওনা টাকা চাইলে সারোয়ারের মেসের পাশেই তাকে ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও হাতে জখম করে গুরুতর আহত করে পালিয়ে যান ওমর ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক পলাতক রয়েছেন।

সারোয়ারের বন্ধু পাবেল বলেন, ওমর ফারুকের কাছে সারোয়ার ১ হাজার টাকা পেতো। বুধবার আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। তাই পাওনা টাকা চাইতে গেলে ওমর ফারুক সারোয়ারকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরাও হাসপাতালে এসেছি।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সারোয়ার টঙ্গীতে একাই বাস করতেন বলে তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট