1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার হাসপাতালে জরিমানা ও মালামাল জব্দ

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি )
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মিলন সরকার ( কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে একটি অবৈধ হাসাপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ওই অবৈধ হাসপাতাল বন্ধ করাসহ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্কয়ার হাসপাতাল নামের একটি হাসপাতাল গড়ে উঠে। ওই হাসপাতালে অবৈধভাবে নি¤œমানের চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে আসছিলেন। এমন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাহমুদুল হাসান মেহেদী, কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসানসহ অন্যান্যরা।

অভিযান চালিয়ে হাসপাতালের লাইসেন্স না থাকা, ফার্মাসিষ্ট না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ থাকায় এবং টানানো তালিকা অনুযায়ী চিকিৎসক না থাকায় ওই অবৈধ হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এসব অপরাধে হাসাপাতালকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা লুৎফর রহমানের জিম্মায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, বিভিন্ন অপরাধে ৫৫ হাজার টাকা জরিমানা করা ও অবৈধ ওই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও ওই হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা লুৎফর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট