1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

পারভেজ আহমেদ, বিশেষ প্রতিনিধি (গাজীপুর জেলা)
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

পারভেজ আহমেদ, বিশেষ প্রতিনিধি (গাজীপুর জেলা)

গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গত শুক্রবার রাতে গাজীপুরের ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা এবং শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পতিত আওয়ামী সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানায়, যে পর্যন্ত পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসী নেতাকর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তার করা না হবে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, গাজীপুরে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট