1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone8@gmail.com : Kazijabed_hussen Kazijabed_hussen : Kazijabed_hussen Kazijabed_hussen
  7. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  8. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  9. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  10. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  11. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  12. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  13. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  14. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মিলন সরকার (কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি)

গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন করার উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণও অংশগ্রহণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন আহমেদ। সমাবেশটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ও দেশকে সুশাসনের আওতায় আনতে বিএনপির এই দফাগুলো বাস্তবায়ন জরুরি। এ জন্য তৃণমূলের কর্মীদের আরও সক্রিয় হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির কৃষক দলের সহ-সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, শাহিনুজ্জামান শাহিন,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহবুব হোসাইন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ হান্নান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুজ্জামান শিপলু বকসী,উপজেলা ওলামা পরিষদের আহ্বায়ক শাহাব উদ্দিন উপজেলা মহিলা দলের সহ-সভাপতি ফাহিমা খাতুন,

ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম মেম্বার নেতাকর্মীদের অংশগ্রহণ ও সমাবেশে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে বিএনপি সব সময় মাঠে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।
সমাবেশ শেষে দলের নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে শপথ নেন।

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল শাখার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা প্রদান

30 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.shadhinsurjodoy.com