1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে বাসে তুলে হাত-পায়ের রগ কেটে অটো রিকশা চালককে হত্যার অভিযোগ

মো.জুয়েল খান( স্টাফ রিপোর্টার গাজীপুর)
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মো.জুয়েল খান( স্টাফ রিপোর্টার গাজীপুর)

গাজীপুরের নতুন বাজার এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসে তুলে নিয়ে অটোরিকশাচালক লিটন মিয়াকে (৩৫) হাত ও পায়ের রগ কেটে হত্যা করে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।নিহতের স্ত্রী সুরমিন বেগম এবং প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ এ অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ বাসচালক জনিকে আটক করে। তাকওয়ার পরিবহনের বাসটিও জব্দ করা হয়। এর প্রতিবাদে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, “সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আমি মহাসড়কের পাশেই নতুন বাজারে দাঁড়িয়ে ছিলাম। তাকওয়া পরিবহনের একটি বাস থেকে অটোরিকশাচালক লিটন মিয়াকে বাসেই হাত ও পায়ের রগ কেটে হত্যা করে নতুন বাজার এলাকায় ফেলে দেয়।”

অটোরিকশাচালক হাসমত আলী এবং দুলাল মিয়াসহ অন্যান্যরা অভিযোগ করেন, সোমবার মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় সড়কের পাশে লিটনের অটোরিকশা পার্কিং করা ছিল। তাকওয়া পরিবহন তার রিকশার লুকিং গ্লাস ভেঙে ফেলায় ওই পরিবহনের শ্রমিকদের সঙ্গে তার তর্ক হলে অটোচালককে তাকওয়া পরিবহনে তুলে নেয়। পরে তার হাত পায়ের রগ কেটে মহাসড়কের নতুন বাজার এলাকায় ফেলে দেয়।

এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ ৪ই মার্চ সকালে চার ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। তারা দাবী করেন, এ সড়ক দিয়ে তাকওয়া পরিবহন চলাচল করতে পারবে না।

জানা গেছে, মহাসড়কে অটোরিকশা রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন চালকেরা। অনেক যাত্রী যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে। রমজানের শুরুতেই সড়ক অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের লোকজন।

এক পোশাক কারখানার কর্মকর্তা জামাল হোসেন বলেন, “এটা অন্যভাবেও সমাধান করতে পারত শ্রমিকেরা। বারবার দেখছি শ্রমিকদের সঙ্গে কিছু একটা হলেই তারা জনগণকে জিম্মি করে, সড়ক বন্ধ করে দেয়। এতে রোজার মধ্যে মানুষের কষ্ট হচ্ছে। এটা মগের মুল্লুক, কিছু হলেই সড়ক অবরোধ।”

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কর বলেন, “বিক্ষোভকারীদের দাবি ছিল অটোরিকশাচালককে হত্যার ঘটনায় হত্যা মামলা রুজু করতে হবে। পরে তাদেরকে হত্যা মামলা রুজুর কাগজ দেখালে বেলা সাড়ে ১১টায় তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভবিক হয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট