1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় এনসিপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, আহত ৫০ এর অধিক

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ২৪ মার্চ (সোমবার) সন্ধ্যায় অতর্কিত এ হামলার ঘটনায় তিনি সহ ৫০ জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অন্য একটি পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। লাঠিসোটা, দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের ওপর আক্রমণ চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং আরো ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হন।

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে সাধারণ মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এনসিপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, এই হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, এলাকাবাসী ও সাধারণ জনগণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট