1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরের শ্রীপুরে মোবাইল চুরির মিথ্যা অপবাদে লজ্জায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মোঃ জুয়েল খান (স্টাফ রিপোর্টার গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে উর্মি আক্তার (১৮) এসএসসি পরীক্ষার্থী যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মোবাইল চুরির অপবাদে করা শারিরীক নির্যাতন ও অপবাদ-অপমানে, লোকলজ্জায় ওই যুবতী আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের।

মঙ্গলবার (২৫মার্চ) দুপুরের ২ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের নয়াপাড়া গ্রাম থেকে পুলিশ ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত উর্মি আক্তার (১৮) ওই গ্রামের মীর হোসেনের মেয়ে। সে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী উচ্চবিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিলো। এঘটনায় নিহতের মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজীব প্রধান (৩৫), তার স্ত্রী আঞ্জুমানারা শিখা (৫৫), মেয়ে রেনিয়া আক্তার (৩২), মনি আক্তার (২৮) ও পুত্রবধু মুসলিমা আক্তার (২৫)।

নিহতের মা অভিযোগ করে বলেন, গত ২২ ফেব্রুয়ারি ভোরের দিকে অভিযুক্তরা আমার বাড়িতে গিয়ে ঘর তছনছ্ করে। মোবাইল চুরির অপবাদে আমার মেয়েকে উর্মিকে মারপিট করে। চুল ধরে টানা হ্যাঁছড়া করে তাদের বাড়িতে নিয়ে যায়। আমরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্কাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাই। ঐদিন সকাল দশটার দিকে অভিযুক্তরা আমার ছেলে মুরাদকে মোবাইল চুরির অপবাদে পুলিশে ধরিয়ে দেয়। পুলিশ তাকে একটি মামলায় আদালতে সোপর্দ করে। এক মাস হাজতবাস করে আমার ছেলে জামিনে আসে।

তিনি বলেন,আমার মেয়েকে মারপিটের বিষয়ে ওই দিনই থানায় অভিযোগ করি। ঘটনার এক মাস পার হলেও পুলিশ অভিযোগটি তদন্ত করেনি,এবং এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। উপরন্তু অভিযুক্তরা সোমবার (২৪মার্চ) বিকেলে আমার মেয়েকে গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়। কোন বিচার না পাওয়ায় রাতে প্রবাসী স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। অভিযুক্তদের হুমকির মুখে থানায় অভিযোগ করে বিচার না পাওয়ায় ঘৃণা লজ্জায় আমার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি এর বিচার চাই।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, বাদীর মেয়েকে মারধরের অভিযোগ পেয়ে বাদীকে ফোন করা হয়েছিল। তিনি বাড়িতে ছিলেন না। পরে আমাকে কোন কিছু জানায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে তদন্ত করে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট