1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মহিপুর আলিপুর ওয়ার্কশপ ও ফিটার শ্রমিক ইউনিয়নের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সাইফুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: মহিপুর আলীপুর ওয়ার্কশপ ও ফিটার শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইউনিয়নের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শ্রমিকদের অধিকার, কল্যাণমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ মিলন হাওলাদার। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বজলু হক মৃধা, সহ-সভাপতি ফারুক হাওলাদার, উপদেষ্টামণ্ডলি, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং শতাধিক শ্রমিক প্রতিনিধি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর আলিপুর মৎস্য হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম হাওলাদার। তিনি বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় বক্তারা শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, সুষ্ঠু পারিশ্রমিক কাঠামো গঠন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংগঠনের মূল শক্তি হলো সদস্যদের ঐক্য, আর সেই ঐক্য বজায় রেখেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব।
সবার অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে শ্রমিক সংগঠনটি আরও শক্তিশালী হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট