1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি)


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা খবর পাওয়া গেছে, শনিবার (৩১মে) রাত সাড়ে ৯ টায় ডাকাতির এ ঘটনাটি ঘটেছে, ডাকাতের হামলায় ১৫/২০ সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছেন,

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভিতরের বাগরা বাড়ী নামক স্থানে রাত সাড়ে ৯টার দিকে সড়কে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি করে, দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ১৫-২০ জনের মুখোশপরা ডাকাতদল প্রায় ঘন্টা ব্যাপী ২০/২৫টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে, এ সময় গাড়ী চালকও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নেয়, ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া,অপু দাস,আরিফুল ইসলাম মেরাজ মিয়া,সুমিত আলী, নিবাস পাল,সালেক মিয়া, তাহমিদসহ ১৫/২০ জনকে আহত করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে,

এদিকে ঘটনার খবর পেয়ে রাত ১০টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়, পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে ফেললে আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্য পৌঁছে দিতে সহায়তা করে,

ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, আমরা কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম, প্রাইভেট কার করে বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়েন তারা, ১৫-২০ জনের ডাকাত দল ধা ধরে জিম্মি করে তাঁদের কাছ থেকে নগদ টাকা লুটে নিয়ে গেছে, বলে জানা যায়,

ঔষুধ কোম্পানীর বিক্রিয় প্রতিনিধি কমলগঞ্জের আরিফুল ইসলাম বলেন, অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা, এর আগে মোটরসাইকেল আরোহী সহ বেশ কয়েকজনের টাকা ডাকাতেরা লুট করেছে বলে তিনি শুনেছেন,

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কামরুজ্জামান বলেন, আমাদের এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এর মধ্যে ৮জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে,

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাফর ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে,ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও জানান,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট