1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পরিবেশ রক্ষার্থে প্লাস্টিক দূষণ বন্ধে ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরী’’

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত


মোঃ বেলাল হোসেন, দিনাজপুর ॥ সচেতন নাগরিক কমিটি (সনাক) দিনাজপুর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন ২০২৫ উপলক্ষে ১ জুন রবিবার সকাল ১১.০০টায় দিনাজপুর প্রেসক্লাব সস্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচি হতে প্লাস্টিক দূষণ বন্ধে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সনাক সভাপতি জনাব মোঃ হাবিবুল ইসলাম এর সভাপতিত্বে টিআইবি প্রেরিত বিশ্ব পরিবেশ দিবসের কার্যপত্রটি সকলের উদ্দেশ্যে পাঠ করা হয়। মানববন্ধন চলাকালে শুভেচ্ছা বক্তব্যে আইনজীবি জনাব এড. শৈলেন কান্তি রায় বলেন পরিবেশ রক্ষার্থে সচেতনতা অর্জন এবং পাশাাপাশি আইনের কার্যকর বাস্তবায়ন দরকার এবং পরবর্তী জেনারেশনের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সকলকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
উপস্থিত বক্তব্যে সনাক সাবেক সভাপতি জনাব প্রফেসর আব্দুল জলিল আহমেদ বলেন, দেশের মানুষ এখন যান্ত্রিক হওয়ায় দেশে কার্বন নিস্বরণের পরিমান বেড়েই যাচ্ছে। পাশাপাশি দেশের মানুষ বন কেটে উজাড় করছে ফলে তাপমাত্রা দিন-দিন অনেক বেশী বেড়ে যাওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।
মাানবন্ধনের সমাপনী বক্তব্যে সনাক সভাপতি জনাব মোঃ হাবিবুল ইসলাম বলেন, জনগনের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ এবং পুনঃ প্রক্রিয়াজতকরণের সক্ষমতা এবং পদক্ষেপের ঘাটতি বিদ্যমান থাকার ফলে প্লাস্টিক বর্জ্যরে একটি বড় অংশ পয়ঃনিষ্কাশনের নর্দমাসহ নদী-নালা,খাল-বিল ও জলাশয়ের তলদেশে জমা হয়। এই বর্জ্য নদীর ড্রেজিংসহ বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমকে ব্যয়বহুল করছে, জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করছে, এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে তরান্বিত করছে। সেজন্য প্রত্যেকের অবস্থান থেকে পরিবশে রক্ষার্থে অনেক বেশী সচেতন হওয়া প্রয়োজন।
দিনাজপুরে রাইস মিলের ছাই হতে পরিবেশের ক্ষতি রক্ষার্থে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা এবং বনবিভাগের পক্ষ হতে রাস্তার পাশে বৃক্ষরোপন খুবই জরুরী বলে মানববন্ধন হতে জোড়ালো দাবী জানানো হয়।
সর্বোপরি সকলেই ঐক্যমত পোষণ করেন যে, প্লাষ্টিক দূষণ বন্ধ করতে না পারলে প্রত্যেকেই কোন না কোন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। তাই সকলে মিলেই পরিবেশে রক্ষার্থে উপযোগী পদক্ষেপ গ্রহণ করার আহ্বানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
টিআইবি’র পক্ষ হতে বাংলাদেশ সরকার ও সরকারের পক্ষ হতে আইএনসিতে উত্থাপনের জন্য সুপারিশসমূহ মানববন্ধনে তুলে ধরা হয়। বাংলাদেশ

আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর মেডিকেল কলেজের তরুণ শিক্ষার্থী মোছাঃ আরমিন আক্তার দোলা ও নির্বাহী পরিচালক অনুঘটক জনাব মোঃ আনোয়ারুল হক বাবলু, সনাক সহ-সভাপতি জনাব লায়লা চৌধুরী, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর ও অন্যান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট