1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার
এস ডব্লিউ সাগর তালুকদার

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ আয়োজন করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি এবং ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়, বরং নিজেকে যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান বলেন, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার মাধ্যমে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে—এটাই আমাদের প্রত্যাশা

নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং কলেজসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এ আয়োজন তাদের কলেজজীবনের নতুন অধ্যায়ের সূচনা করে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ এবং দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট