1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে: সুনামগঞ্জে বিএনপির বর্ধিত সভায় ডা. জাহিদ হোসেন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫

এস এম মিজান স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) :


দেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে অবিলম্বে রাজনৈতিক ও বিচারিক সংস্কার সম্পন্ন করে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২ জুন) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে জেলা সদরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,“রাষ্ট্রের সর্বস্তরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”

ডা জাহিদ আরও বলেন, “আওয়ামী সরকার বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছিল। গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। ৬৪ জন সাংবাদিককে শহীদ করেছিল এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার। সব গুম খুনের বিচার করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভা সঞ্চালনায় ছিলেন জেলা আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন সদস্য অ্যাডভোকেট আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গৌছ,সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান।

বক্তারা বলেন, “দেশ আজ গভীর সংকটে। মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক নিপীড়ন ও গণতন্ত্রহীনতা জনগণকে দিশেহারা করে তুলেছে। গুম-খুনের সংস্কৃতি বন্ধ করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই হবে।”

তারা আরও বলেন, “আওয়ামী লীগ সরকার শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, জনগণের মতপ্রকাশের অধিকারকেও দমন করছে। এ অবস্থা চলতে পারে না। দেশে স্থিতিশীলতা ফেরাতে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন চাই।

সভায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, ছাতক, দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, মধ্যনগরসহ জেলার ১৬টি ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দলীয় কর্মসূচি শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

নেতারা বলেন, “বিএনপি আজ আর শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি গণমানুষের প্রত্যাশার প্রতীক। তাই তৃণমূলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে, প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট