1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামে এনসিপি’র জেলা সমন্বয় কমিটি গঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

আসাদুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি:


০৩-০৬-২০২৫জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটি ঘোষণা করেছে। সোমবার (২ জুন) রাত ৯ টায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠটির দলীয় প্যাডে এই কমিটি স্বাক্ষর ও অনুমোদন দিয়ে তা এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে মুকুল মিয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে এ্যাডভোকেট আব্দুল বারেক, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, রাশেদুজ্জামান তাওহীদ ও হাফিজুর রহমান খানের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে আসাদুজ্জামান সরকার, নুরুন্নবী সরকার, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রাশেদ ইমরান লিখন, গোলাম রসুল রনি, আমিরুজ্জামান সরকার, বেলাল হোসেন, তাজুল ইসলাম তাজ, আব্দুল হামিদ, মেরিনা পারভীন,জান্নাতুন নাহার জাকিয়া, মাহবুবুর রহমান, নাজমুল হুদা লাকু, ডা. সৈয়দ ইশতিয়াক রিফাত, নাজমুল ফেরদৌস, মাহফুজুল ইসলাম কিরন, আলমগীর হোসেন, মনিবুল হক বসনিয়া, নেছার উদ্দিন আহমেদ, শাহ আলম, আশরাফুল ইসলাম, এম.আর রাজু আহমেদ রাজ্জাক, শামীম রহমান রানার নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে,  নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ জানান, আমরা সবেমাত্র আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছি, জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে মধ্যমপন্থী এই রাজনৈতিক সংগঠনকে আমরা দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে নিয়ে যাবো এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।

এ ব্যাপারে কথা হলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ জানান, কুড়িগ্রামে ৩১ সদস্য বিশিষ্ট  জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে তাদেরকে দায়িত্ব অর্পণ করেছি। আশা করছি তারা মাঠ পর্যায়ে এনসিপিকে গতিশীল ও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট