1. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  2. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  7. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃস্টে কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু।। গুরুতর আহত -১ জন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ রাকিব হাসান


পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুত পৃস্টে কলেজ ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার(৪ জুন) সকালে উপজেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ঈদের আগে এমন ঘটনা খুবই দুঃখজনক। অবিলম্বে দোষী ব্যক্তিতের আইনেই আওতায় বিচার দাবি করছেন স্থানীয়রা ।।

নিহতের পরিবার ও স্থানীয়রা সুত্রে জানা যায়, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি এলাকার সফিউল ইসলামের ছেলে রব্বানী(৩৫), লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) ও কলেজ ছাত্র জামিদুল ইসলাম(২৩)সহ ১৪ জনের একটি দল পাশ্ববর্তী ফকিরের হাট এলাকায় চুক্তিতে একটি ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় ক্ষেতের মধ্যে বিদ্যুতের একটি ছেঁড়া তার পরে ছিল। তখন বিদ্যুত ছিল না। তারা কাজের এক পরর্যায়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কয়েকজন ‍বিদ্যুৎ পৃস্টে আক্রান্ত হন। এদের মধ্যে কাছাকাছি থাকায় ঘটনাস্থলে কলেজ ছাত্র জামিদুলের মৃত্যু হয়। সে স্থানীয় একটি কলেজে ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রব্বানী, শাহীন ও শাহীনের ভাই জয় ইসলামকে হাসপাতালে নেওয়ার পথেই রাব্বানী ও শাহীনের মৃতু হয়। হাসপাতালে ভর্তির পর জয় ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

আহত জয় ইসলাম বলেন, বিদ্যুতের তারটি ক্ষেতেই পরে ছিল। তখন বিদ্যুত ছিল না। হঠাৎ আমার পা ঝিনঝিন করছিল। অন্যরাও বিদ্যুত শক খেয়ে আক্রান্ত হয়েছিল। আমি দৌড়ে এসে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেই। কিন্ত তারা ফোন ধরেনি। পরে অনেকেই ফোন দেয়। এক পর্যায়ে বিদ্যুৎ বন্ধ করা হলে আমাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আমার ভাই শাহীন ইসলাম সেখানেই ছটফট করছিল।

পঞ্চগড় আধুনিক সদর হাসপালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, বিদ্যুৎ পৃস্টে আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।।
এ ঘটনায়ন দায় মেনে নিতে নাড়াজ পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকো। ঠাকুগাও পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় অফিসের ডিজিএম মাজহারুল আলম জানান, যে তারে বিদ্যুৎ পৃস্টের ঘটনাটি ঘটেছে সেটা পল্লী বিদ্যুতের না। ওটা পিডিবি/ নেসকোর। আমাদের তারটি ওখানে ক্রস হয়েছে মাত্র৷ তাছাড়া সকাল থেকে ওই দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আমাদেরকে কেউ অবগতও করেননি। যখন লাইন চালু করা হয়েছে তখন বিদ্যুতায়িত হয়েছে বলে জানান তিনি। এদিকে নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিত দেব শর্মা জানান, ওই লাইনটি ১৫ বছর আগের পরিত্যাক্ত লাইন। পিডিবির আমলের। তাছাড়া ওই তারে কোন বিদ্যুৎ ছিলনা। এর আগে যদি পল্লী বিদ্যুতের তারের সাথে লেগে থাকতো তাহলে তো লাইন ফলট করতো। যখন শ্রমিকরা ওই তারটি সড়াতে গেছে তখন পল্লী বিদ্যুতের তারের সাথে সংস্পর্শ লেগে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানান তিনি।।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন কাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার করে টাকা নিহতদের পরিবারের কাছে প্রদান করা হয়েছে।। মর্মান্তিক এই ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হবে বলে জানান তিনি।।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লা হিল জামান বিদ্যুৎ পৃস্টে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আফাতত আমরা অপমৃত মামলা নিয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট