1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দীদের জন্য বিশেষ সুবিধা, দর্শনার্থী-স্বজনদের বরণ করা হচ্ছে ফুল দিয়ে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫

আসাদুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধি:


০৮-০৬-২০২৫ কুড়িগ্রাম জেলা কারাগারে বন্দীদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশেষ সুবিধার ব্যবস্থা করেছেন কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা যায়, ৮ জুন থেকে আগামী ১০ জুন পর্যন্ত মোট তিন দিন বন্দীরা নিজেদের পছন্দমতো স্বজনদের রান্না করা খাবার গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। নির্বিঘ্নে খাবার নিয়ে আসা স্বজন ও দর্শনার্থীদের কারা কর্তৃপক্ষ বরণ করছেন ফুল দিয়ে। তপ্ত রোদে ক্লান্ত স্বজনদের পান করানো হচ্ছে সুপেয় পানি। ত্যাগ মহিমার এই ঈদে এ যেন মানবিকতার এক মহান দৃষ্টান্ত।

এছাড়াও এই তিন দিন কোন একবার বন্দীরা নিজ বাড়িতে মুঠোফোনে ৫ মিনিট ফ্রি কথা বলার সুযোগ পাচ্ছেন। বাড়তি খাবারের তালিকায় বন্দীদের জন্য রাখা হয়েছে মৌসুমী ফল লিচু ও কাঁঠাল।

এব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ জানান, ত্যাগ মহিমার ঈদুল আযহায় আমরা বন্দীদের সর্বোচ্চ মানবিকতা প্রদর্শনের চেষ্টা করছি, তারা বাসায় রান্না করা খাবারসহ মৌসুমী ফল পাচ্ছেন খাবারের তালিকায়। নিয়মিত দেখতে আসা স্বজন ও দর্শনার্থীদের আমরা ফুল দিয়ে বরণ করছি। তাদের জন্য পানীয় জলের ব্যবস্থাও রয়েছে।

তিনি আরো জানান, আমরা বাসা থেকে রান্না করা খাবার পরীক্ষানিরীক্ষা করেই বন্দীদের খেতে দিচ্ছি। এছাড়াও নিয়মিত সিডিউলের বাইরেও এই তিন দিনের যে কোন একদিন বন্দীদের সাথে সাক্ষাৎ করা যাবে। এই কারাগারে বর্তমানে ৩১০জন বন্দী রয়েছে।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট