1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামে ৬ হাজার দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫

আসাদুজ্জামান , প্রতিনিধি,কুড়িগ্রাম:


৮ জুন কুড়িগ্রামে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা উদ্যোগে ৬ হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় প্রায় ৬ হাজার দুঃস্থদের মাঝে ৭৮ টি কোরবানির গরু মাংস বিতরণ করে সংগঠনটি।জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় দু’শো স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমে মাংস বিতরণ করেন বলে জানান সংগঠন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার ৭ জুন থেকে দুই দিন ব্যাপী কোরবানির মাংস বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ।

কোরবানির মাংস পেয়ে হাতিয়া ইউনিয়নের মোছাঃ সুফিয়া বেগম জানান, কত দিন গরুর গোশত খাই না জানি না,গরুর গোশতের স্বাদ ভুলে গেছি।আজ গরুর গোশত পেয়ে খুব খুশি হইছি। পরিবারের সবাইকে নিয়ে শান্তি করি খাবো।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন বলেন, আমরা গত দুদিনে কুড়িগ্রাম জেলা তিনটি উপজেলায় (কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর) ৭৮ টি গরু কোরবানি করেছি। যে সমস্ত মানুষজনের মাংস কেনার সামর্থ নেই এমন ৬ হাজার পরিবারের মুখে হাসি ফোটাতে মাংস বিতরণ করা হলো।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর জন্য যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’কে ধন্যবাদ জানাই।

আসাদুজ্জামান, প্রতিনিধি, কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট