1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাইফুজ্জামান স্টাফ রিপোর্টার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে রোববার(৮ জুন) প্রান্ত বিকেল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়ান আলী(১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে মাদারীপুর জেলার ডাসা উপজেলার হায়দার আলীর পুত্র ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেল যোগে মাদারীপুরের ডাসা এলাকা থেকে তিন বন্ধু মিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ গোল চত্বর দেখতে আসতেছিল। ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড অতিক্রম করে একটি সরু ব্রীজ পার হবার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী আইকনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্র রিয়ান আলী মারা যায়। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত আইকনিক পরিবহনের বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং পরবর্তীতে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট