1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁয় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫

সানাউর রহমান (স্টাফ রিপোর্টার):


বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির পত্নীতলা-ধামুরহাট উপজেলা শাখার সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীল দের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে ১০ ঘটিকায় পত্নীতলা উপজেলা চত্বরের মডেল মসজিদে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সেক্রেটারী আব্দুর রাকিবের সভাপতিত্বে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক রাজশাহী অঞ্চল অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও মান্দা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খ. ম. আব্দুর রাকিব,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা শাখা নায়েবে আমীর (পত্নীতলা-ধামুরহাট)
জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইন্জিনিয়ার মো: এনামুল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর এবং নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদ প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন।

প্রধান অতিথি অধ্যাপক
রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন— আল্লাহর সাহায্য, জনগণের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি,এই ঈদ পুনর্মিলনী প্রমাণ করে আমাদের এই পথচলায় শিবিরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা অটুট থাকবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের আস্থা ও সম্পৃক্ততা ক্রমেই দৃঢ় হচ্ছে। এ মিলনমেলা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি দায়িত্ববোধকে আরও জোরদার করেছে।

বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজব্যবস্থা কায়েমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় পত্নীতলা-ধামুরহাটের উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান এবং ইউনিয়নের
জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীগন উপস্থিত থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট