1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনীতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলা, আহত ৮

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দলটির অন্তত ৮ জন কর্মী। মঙ্গলবার (৮ জুন) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বলীর পুল এলাকার পশ্চিম পাশের রাস্তার মাথায় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত চারজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন:
মো. রাসেল (৩৮)
মো. মেরাজ (৩০)
মো. রাফুল (২০)
আলাউদ্দিন জাহের (ঢাকায় প্রেরিত)
স্থানীয় সূত্রে জানা গেছে, তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে সাবেক সভাপতি তানভীর হায়দার গ্রুপের নেতাকর্মীরা মিছিল সহকারে জমায়েত হচ্ছিলেন। এমন সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে হামলা চালায়। এতে চারজন গুরুতর আহত হন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “রাস্তার মাথায় কর্মীরা জড়ো হলে খোকন ও সুমনের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়।”

তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভীর হায়দার জানান, “ঈদ পুনর্মিলনীতে বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে বাধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলেই হামলা করা হচ্ছে।”

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, “আমি ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ টহল জোরদার করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট