1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫

ঈদুল আজহার ছুটিতে টাঙ্গুয়ার হাওরে বাড়তে থাকা পর্যটকের চাপ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ১৭ দফা নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ। পরিবেশ সংরক্ষণ, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পর্যটক এবং পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার (১৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান।

তিনি জানান, টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক মধ্যনগর থানাধীন এলাকায় বর্তমানে ৭৫টি পর্যটকবাহী নৌকা চলাচল করে। ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ হ্রাসে এসব নির্দেশনা জারি করা হয়েছে। ওসি মনিবুর রহমান বলেন, “আশা করি, নৌচালক ও পর্যটকরা এই নির্দেশনা মেনে চলবেন এবং হাওরের প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবেন।”

নির্দেশনাসমূহ হলো—
১. নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না ২. যাত্রী ও নৌচালকদের জন্য লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক ৩. বিরূপ আবহাওয়ায় হাওরে ভ্রমণ নিষিদ্ধ ৪. যাত্রার কমপক্ষে ৬ ঘণ্টা আগে থানায় অবহিত করতে হবে (মোবাইল: ০১৩২০-১২১০৫৫)
৫. স্বাস্থ্যবিধি, মাস্ক ও সামাজিক দূরত্ব মানতে হবে ৬. প্রতিটি নৌযানে ও ঘাটে ডাস্টবিন রাখতে হবে ৭. নির্ধারিত স্থান ছাড়া আবর্জনা ফেলা যাবে না
৮. স্থলভাগের নিকট উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ
৯. নৌযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করতে হবে ১০. ব্যক্তিগত মালামাল ও অর্থের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে
১১. প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র থাকতে হবে
১২. গ্যাস সিলিন্ডারে লিক আছে কি না, তা যাচাই করতে হবে ১৩. বিআইডব্লিউটিএ-লাইসেন্সপ্রাপ্ত নৌযান ব্যবহার করতে হবে ১৪. ব্যবহৃত জেনারেটরের কার্যকারিতা নিশ্চিত করতে হবে ১৫. নৌযানে অতিরিক্ত একটি ইঞ্জিন রাখতে হবে ১৬. আবহাওয়ার খবর জানার জন্য রেডিও রাখতে হবে ১৭. শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে।

এর আগে, গত ১০ জুন টাঙ্গুয়ার হাওরে হাউজবোট ও লোকাল বোটে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জানা গেছে, ঈদের ছুটিতে কিছু পর্যটক ভাড়ায় চালিত নৌকায় ডাম্পসেট ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজানোয় স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সকল নির্দেশনার মূল উদ্দেশ্য হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট