1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জনস্রোতে উদ্ভাসিত বিএনপির কর্মী সম্মেলন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ (প্রতিনিধি)


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন করা হয়েছে। শনিবার (১৪ জুন ২০২৫) বিকেলে জাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই কর্মী সম্মেলন করা হয়। দীর্ঘদিন পর ইউনিয়ন পর্যায়ে কর্মী সম্মেলন হওয়ায় সবকটি সম্মেলন জনস্রোতে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার জাটিয়া ইউনিয়ন সম্মেলনও জনস্রোতে পরিণত হয়।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছিলো। এদিকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এরপর থেকেই ইউনিয়ন কমিটি গঠন ও সাংগঠনিক কাজ তৎপর হয়ে উঠে। এরই মাঝে পবিত্র ঈদুল আযহার পূর্বে উপজেলার ৫টি ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও গত বৃহস্পতিবার উপজেলার ১০ নং তারুন্দিয়া এবং শুক্রবার ১১ নং বড়হিত ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেলে ৫ নং জাটিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনটিও জনস্রোতে পরিনত হয়েছে।

সেই সম্মেলনে আহ্বায়ক এবং সদস্য সচিব পদে প্রার্থীরা তাদের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিলে মিছিলে অংশগ্রহণ করেন। এভাবেই ১১টি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন করা হবে জানান বিএনপি নেতারা।

সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন,
আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, যুগ্ম আহ্বায়ক আহসান পারভেজ, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহজাহান জয়পুরী, এডভোকেট শাহজাহান কবীর সাজু, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপু। এছাড়াও বক্তব্য দেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট