1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অবৈধ দখলে ছাড় নেই, সিংড়ায় এসিল্যান্ডের জিরো টলারেন্স নাটোরের সিংড়া উপজেলায় সরকারি এক নাম্বার খাস জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

রবিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।

অভিযানে ১নং খাস খতিয়ানভুক্ত ৬৮ দাগের এক একরের চার শতক সরকারি খাসজমিতে গড়ে ওঠা ঘরবাড়ি, দোকানঘর অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, উপজেলার মুন্সিবাঁশবাড়িয়া গ্রামে এক ব্যক্তি সরকারি পুকুর দখল করে আরসিসি তিন তলা ফাউন্ডেশন দিয়ে স্থানীয় বাড়ি ও দোকান নির্মাণ করছিলেন। বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সরকারি খাসজমি জনস্বার্থে সংরক্ষিত সম্পদ। এসব জমি দখল করে ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করবে এটি কখনোই বরদাশত করা হবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুশাসন ও ন্যায়ের প্রতিষ্ঠা তখনই সম্ভব, যখন সকলের জন্য সমান নিয়ম প্রযোজ্য হয়।
আজকের উচ্ছেদ অভিযান তারই একটি বাস্তব উদাহরণ। আমরা কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি না, বরং যারা আইন লঙ্ঘন করে অবৈধভাবে দখল করে আছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। এই কার্যক্রম শুধু উচ্ছেদে সীমাবদ্ধ নয়, আমরা ভবিষ্যতে যাতে কেউ সরকারি জমি দখল করার সাহস না পায়, সে জন্য নিয়মিত তদারকি ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। জনগণের প্রতি আহ্বান, কেউ যেন ভূমি দখলের মতো অপরাধে জড়িত না হন। কোনো অনিয়ম বা অবৈধ দখলের তথ্য থাকলে সরাসরি উপজেলা ভূমি অফিসে জানান। আমরা জনগণের পাশে আছি এবং সবসময় আইন ও ন্যায়ের পক্ষে থাকব। স্থানীয়দের মধ্যে অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দখলদারদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমে সরকারি জমি রক্ষা পাবে এবং জনসাধারণের স্বার্থ সংরক্ষিত হবে।
উল্লেখ্য, চলতি বছরে সিংড়ায় এটি ছিল চতুর্থ দফা উচ্ছেদ অভিযান, যা ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনের সক্রিয়তা ও স্বচ্ছতা নিশ্চিত করার একটি অংশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট