1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চাঁদা না দেওয়ায় দিনমজুরকে কুপিয়ে যখন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

বারকুল্লাহ ইসলাম (বারেক) নাটোর জেলা প্রতিনিধি:


০১৭১৯-২৬৫৬৭৬ প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫

নাটোরের গুরুদাসপুরে এক যুবককে চাঁদা না দেওয়ায় শরিফুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরকে প্রকাশ্যে কুপিয়ে যখম করে বিএনপি পন্থি। শনিবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর ওই হামলার ঘটনা ঘটে।

এঘটনায় রোববার (১৫ জুন) বিকেলে স্বপন আলীসহ (২৫) অজ্ঞাত বেশ কয়েক জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন, আহতের পিতা ফজলুর রহমান।
আহত শরিফুল ইসলাম ওই ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে। অভিযুক্ত স্বপন আলী একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। একাধিক মামলার আসামী স্বপন আলী রাজনৈতিক দলের কোনো কমিটিতে না থাকলেও বিএনপির একটি শক্তিশালী পক্ষের মদদ পুষ্ট হওয়ার অভিযোগও রয়েছে।

আহত শরিফুলের মা বলেন, দীর্ঘদিন আগে স্বপনের সাথে তাদের পারিবারিক বিরোধ ছিল। গ্রাম্য সালিশের মাধ্যমে সেটি আপোষ হয়েছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বপন আলী প্রায়ই তাদের বাড়িতে এসে চাঁদা দাবি করতেন। সবশেষ ৫০ হাজার টাকা চাঁদা না দিলে গোয়ালের গরু খুলে নেওয়ার হুমিকও দিয়েছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় স্বপন আলী মোবাইল ফোনে তার ছেলেকে ডেকে নেন শরিফুল। স্বপন এসে আচমকা পিছন থেকে চাপাতি দিয়ে প্রথমে পিঠে এবং পরে মুখে ওপর কোপ দেন। এতে তার ছেলে মাটিতে লুটিয়ে পড়েন। প্রচুর রক্তক্ষণ হয়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাজিব হোসেন বলেন, রাত ৮:১৫ দিকে রক্তাক্ত আহত অবস্থায় শরিফুল ইসলামকে হাসপাতালে আনা হয়। শরিফুলের কপালের বামপাশ থেকে নাকের ডানপাশ পর্যন্ত এক ইঞ্চি ক্ষত ছিল। সেখানে অন্তত ১৫টি সেলাই দেওয়া হয়েছে। তবে পিঠের আঘাতটির গভিরতা বুকের হাড় পর্যন্ত পৌঁছানোয় সেলাই দেওয়া সম্ভব হয়নি। ওই ভাবেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে, চিৎকারে তিনিসহ দোকানের লোকজন এসে আহত শরিফুলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে আসতে আসতে শরিফুলের ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরিফুল এখনো শঙ্কামুক্ত নন।

তিনি আরো বলেন, অভিযুক্ত স্বপন আলী বিএনপি নেতা আব্দুল আজিজ পন্থি হওয়ায় স্বপনের অপকর্মের প্রতিবাদ করতে পারেনা কেউ। বিএনপি ও যুবদলের একটা পক্ষের মদদপুষ্ট হয়ে কিশোর গ্যাং তৈরি করেছেন স্বপন আলী। কিশোর গ্যাংয়ের ৮ থেকে ১০ জনের উৎপাতে এলাকার লোকজন অতিষ্ট হয়ে পড়েছেন। স্বপনের কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে যোগেন্দ্রনগর গ্রামের অন্তত ৫ ব্যক্তি মারধরের শিকার হয়েছে। এলাকার শান্তির জন্য অভিযুক্তের সঠিক বিচার হওয়া দরকার, জানিয়েছে এলাকার জনসাধারণ।

আহত শরিফুলের পিতা মামলার বাদি ফজলুর রহমান বলেন, শরিফুলের দুটি সন্তানই প্রতিবন্ধী। শরিফুলের আয়েই তাদের ৬ সদস্যের সংসার চলতো। অথচ চাঁদার টাকা না পেয়ে তার সন্তানকে কুপিয়ে যখম করা হয়েছে। তিনি অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার এবং বিচার চান খুব দ্রুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট