1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সচনা বাজারে জনতার ঢল, জামায়াত নেতা তোফায়েল খানের গণসংযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫

সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ,তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর)


আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান শনিবার (১৬ জুন) দুপুরে জামালগঞ্জ উপজেলার সচনা বাজারে গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সচনার ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজারে প্রার্থীর আগমনে সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ব্যবসায়ী, কৃষক, যুবক, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের ঢল নামে বাজারজুড়ে। জনতার এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়।

গণসংযোগকালে মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, “এই জনসংযোগ প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়। জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতির রাজনীতি চায় না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চায়। আমি কথা দিচ্ছি—জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই জনসমর্থন জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রকাশ। আমাদের রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।”

গণসংযোগে উপজেলা জামায়াতের আমীর আজিজুল হক, সেক্রেটারী লুৎফুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাজারজুড়ে চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণযোগাযোগ।

সচনাবাসীর অনেকেই জানান, অতীতে এভাবে একজন প্রার্থীকে কাছে পেয়ে কথা বলার সুযোগ খুব কমই মিলেছে। একজন আলেম, শিক্ষাবিদ ও সেবামুখী ব্যক্তিকে নির্বাচিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এ সময় বাজারের প্রবীণ বাসিন্দা শফিউল্লাহ বলেন, “তোফায়েল সাহেবের মতো সৎ, শিক্ষিত, নির্লোভ মানুষ আমাদের অনেক দরকার। উনাকে নির্বাচিত করতে পারলে এ অঞ্চলের ভাগ্য বদলাবে।”
এস এম মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট