1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মোঃ সারোয়ার হোসেন (জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া)


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি সংস্থার যৌথ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। (১৬ জুন সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের কলেজ ও হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান চালান উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহীনা নাছরীন। সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে এসব অবৈধ কাঁচা ঘরের স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কলেজ ও হাসপাতাল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে রাস্তার পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিলেন লোকজন। এতে সব সময়ই যানজট লেগে থাকে তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এছাড়াও এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কলেজ মোড় সিএনজি ষ্ট্যান্ডে অভিযান চালান এবং কয়েক জন চালককে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট