1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়নগর-মাঝিগাতি চলাচলের রাস্তার বেহাল দশা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মাহফুজুর রহমান প্রতিনিধি, গোপালগঞ্জ জেলা:


গোপালগঞ্জের জয়নগর থেকে মাঝিগাতি বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলের প্রধান সড়কটির অবস্থা ভয়াবহ। কোথাও পিচ উঠে গেছে, কোথাও বিশাল গর্ত— প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, অটো, মোটরসাইকেল ও মালবাহী ট্রাক।

এই রাস্তা দিয়ে ব্যাসপুর, আলফাডাঙ্গা ও বোয়ালমারীসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় দুর্ভোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ— আওয়ামী লীগ সমর্থিত একজন ঠিকাদার এই রাস্তার কাজ পেয়েছিলেন। কিন্তু তিনি যথাযথ মান বজায় না রেখে দায়সারা ও দুর্নীতিপূর্ণভাবে কাজ শেষ করেন। ফলাফল— কিছুদিনের মধ্যেই রাস্তায় গর্ত আর ভাঙাচোরা অবস্থা সৃষ্টি হয়।

একজন অটোচালক বলেন,
“দিনে দিনে রাস্তা এতটা খারাপ হয়ে গেছে যে এখন যাত্রীও তুলতে চায় না। গাড়িরও ক্ষতি হচ্ছে।”

একজন স্থানীয় বৃদ্ধ জানান,
“এ রাস্তায় এখন হেঁটে চলাও বিপদজনক। এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের জবাবদিহি চাই আমরা।”

বছরের পর বছর ধরে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ বা নতুন কাজ না হওয়ায় রাস্তাটি এখন এক ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন গর্তে পানি জমে ছোট পুকুরের মতো হয়ে যায়।

এলাকাবাসীর হুঁশিয়ারি—
আমরা আর সহ্য করব না। দ্রুত সংস্কার ও দুর্নীতির তদন্ত না হলে আমরা রাস্তায় নামব। সাধারণ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলতে পারে না।

প্রশাসনের প্রতি আহ্বান— জরুরি ভিত্তিতে এই রাস্তার পূর্ণ সংস্কার এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট