1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নওগাঁর সাপাহার সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫

সাজেদুর রহমান, উপজেলা প্রতিনিধি পত্নীতলা (নওগাঁ )


নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে গিয়ে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে দুই কলেজ ছাত্র আটক হন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজি তাদের থানায় সোপর্দ করলে মঙ্গলবার (১৭ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

আটক কলেজ ছাত্ররা হলেন—নওগাঁর বদলগাছি উপজেলার (জোলাপাড়া) ধুলাপারা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মাদ মিনহাজুল ইসলাম (২৩) এবং একই উপজেলার পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মাদ তামিম আহমেদ সৌরভ (২৩)। আটক মিনহাজুল ইসলাম নওগাঁ ডিগ্রি কলেজের ছাত্র এবং তামিম আহমেদ সৌরভ সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

 

জানা গেছে, সোমবার বিকেলে ছয় বন্ধু মিলে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তুলছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। খবর পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চালান। এক পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের ফিরিয়ে এনে সাপাহার থানায় হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার (১৭ জুন) সকালে সাপাহার থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায়।

 

মঙ্গলবার বিকেলে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান বলেন, সোমবার সাপাহার উপজেলার জবই বিল এলাকার সীমান্তে ছয়জন যুবক ঘুরতে যান। সীমান্ত এলাকায় ছবি তোলার একপর্যায়ে দুজন যুবক দুই দেশের সীমান্তরেখা পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে। এরপর ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের আটক করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে সাপাহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নওগাঁর সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট