1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হাতিয়ার উন্নয়নে স্থানীয় প্রার্থী অপরিহার্য: মতবিনিময় সভায় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)


“হাতিয়ার সুখ-দুঃখ, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রধান সমস্যা বোঝার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী অবশ্যই দ্বীপের স্থায়ী বাসিন্দা হওয়া উচিত,”— এমন মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

বুধবার (১৮ জুন) দুপুরে হাতিয়া পৌরসভার ষ্টার চাইনিজ রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

সভায় তিনি বলেন, “হাতিয়ায় যারা পূর্বে সংসদে প্রতিনিধিত্ব করেছেন, তাদের কেউই দ্বীপের স্থায়ী বাসিন্দা ছিলেন না। যদিও তাদের পূর্বপুরুষদের বাড়ি এখানে ছিল, কিন্তু তারা কখনো দ্বীপবাসীর প্রকৃত জীবনমান উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি।”

প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনের কথা তুলে ধরে তিনি বলেন, “নদী ভাঙন একটি ভয়াবহ সংকট, অথচ এ নিয়ে কেউ বাস্তবমুখী কোনো উদ্যোগ গ্রহণ করেননি। সবাই শুধু লোক দেখানো রাজনীতিতে ব্যস্ত ছিলেন। আমি এই সমস্যার টেকসই সমাধানে বাস্তব পদক্ষেপ নেব, ইনশাআল্লাহ।”

পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “হাতিয়ায় পর্যটন শিল্পের যথাযথ উন্নয়ন করা গেলে রাষ্ট্র এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো কোটি কোটি টাকা আয় করতে পারবে। নির্বাচিত হলে আমি পর্যটন শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

তিনি আরও জানান, ঈদের পর থেকে তিনি হাতিয়ার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, জেলা শ্রমিক দলের সদস্য আবুল কাশেম, মাষ্টার জাহেদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরিফ রুস্তম, এবং কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট