1. service.quickzone6@gmail.com : Abdur_Rahim Abdur_Rahim : Abdur_Rahim Abdur_Rahim
  2. service.quickzone7@gmail.com : Abdus_Salam Abdus_Salam : Abdus_Salam Abdus_Salam
  3. service.quickzone5@gmail.com : Belal_Hussen Belal_Hussen : Belal_Hussen Belal_Hussen
  4. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  5. service.quickzone3@gmail.com : MD KAMRUL ISLAM : MD KAMRUL ISLAM
  6. service.quickzone4@gmail.com : Mahfujur Rahman : Mahfujur Rahman
  7. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  8. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  9. service.quickzone2@gmail.com : NUR ISLAM : NUR ISLAM
  10. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  11. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  12. service.quickzone@gmail.com : Tahmina akther : Tahmina akther
  13. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. ইউসুফ আলী (৬৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (২৩ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে ময়মনসিংহ-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে। ট্রেনের ধাক্কায় নিহত ইউসুফ আলী ১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রেলস্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল নয়টার দিকে ঈশ্বরগঞ্জ অতিবাহিত করে। ঘটনাটি তখনই হয়তো ঘটেছে। সকালে এই দুর্ঘটনাটি ঘটলেও খোঁজ মেলে সোমবার দুপুর ২ টার দিকে।

এদিন দুপুরে রেলপথ ধরে যাওয়ার পথে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমি রেললাইন দিয়ে বাজারে যাওয়ার পথে লাশটি দেখতে পাই। তখন আশেপাশের লোকদের ডাক দিই। তারা এসে পুলিশকে খবর দেয়।’

স্থানীয়দের সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনার খবর কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবগত করে।

ইউসুফ আলীর ছেলে রিকশাচালক ইজাজুল হক বলেন, ‘সকালে খাওয়া-দাওয়া করে আব্বা বাড়ি থাইক্কা বের অইছিলো কচুর লতি টুক্কানির (কুড়ানোর) লাগি। এই বলেই ছেলে ইজাজুলের কান্না….’

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ইউসুফ আশেপাশের এলাকার ঝোপঝাড়,রাস্তা-ঘাট ও পতিত জমিতে থাকা কচুর লতি ও বিভিন্ন ধরনের শাক-সবজি কুড়িয়ে আঁটি বেধে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

প্রতিদিনের মতো সোমবার সকালেও ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে রেললাইনে কচুর লতি তুলতে গিয়েছিলেন বৃদ্ধ ইউসুফ আলী। এসময় অসাবধানতাবশত রেললাইনে লতি তুলার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন বলে জানান স্থানীয়রা। ইউসুফ আলীর নিথর দেহের পাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল একমুঠো কচুর লতি। কিন্তু সেগুলো আর বাজারে বিক্রি করা হলোনা তার। এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ইউসুফ আলী কচুর লতি ও শাক আঁটি বেধে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হাওয়ায় কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদের সহযোগীতা করবো।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট