1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মান্দায় রায়পুর গ্রামের প্রধান সড়কে জলাবদ্ধতা।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁ জেলার মান্দা উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামের প্রধান চলাচলের পাকা রাস্তাটি আজ যেন দুর্ভোগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে পরিণত হয়ে চলাচলের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে হাঁটুসমান পানিতে হেঁটে যাতায়াত করা। ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সরেজমিনে দেখা গেছে, রাস্তাজুড়ে কাদা ও পানি জমে

রয়েছে। পথচারীরা লুঙ্গি তুলে হাতে ধরে অথবা কাপড় ভেজা অবস্থায় হেঁটে চলেছেন। শিশুসহ বয়স্ক মানুষের চলাচল হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী এবং রোগী পরিবহনে মারাত্মক সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, “এই রাস্তা দিয়েই আমাদের বাজার, স্কুল, মসজিদ, হাসপাতালে যেতে হয়। কিন্তু এখন একটু বৃষ্টি হলেই চলাচল একেবারে অসম্ভব হয়ে পড়ে। আমরা অনেকবার ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের জানিয়েছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।”

অন্যান্য বাসিন্দা আফজাল হোসেন, বকুল চন্দ্র, পরিতস চন্দ্র বলেন, “সারাবছরই এই রাস্তায় পানি জমে থাকে। বৃষ্টি হলে অবস্থা আরও ভয়াবহ হয়। গাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটেই যাওয়া মুশকিল হয়ে পড়ে। এটা আমাদের প্রধান রাস্তা, অথচ অবহেলায় পড়ে আছে বছরের পর বছর।” জনদুর্ভোগ চরমে:

অসুস্থ রোগী পরিবহনে সমস্যা

শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধের উপক্রম

কৃষিপণ্য পরিবহনে ব্যাঘাত এলাকাবাসী দ্রুত রাস্তাটির উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে বড় ধরনের সামাজিক ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট